আমার ভাবনাগুলো ক্ষুধার্ত হয়ে থাকে সারাক্ষণ, তোমাকে নিয়ে কিছু লেখার জন্য। আমার কাছে তুমি শুধুই একটি মানুষ নও, আসলে, মহা মহা মহাকাব্য বটে!
তোমার সলাজ বা নির্লজ্জ চাহনি দেখতে দেখতে আমার ক্ষুধাটা ক্রমেই যেন বাড়তে থাকে। মাঝে মাঝে ভাবি,চ্ একই অঙ্গে এত রূপ ধরিলে কি করি?চ্ আর এ ক্ষুধার রাজ্যে পৃথিবীকে শুধুই পদ্যময় মনে হয়। পৃথিবীর অন্য কোন কিছুই আমার এ ক্ষুধা মেটাতে পারেনা। তবুও, আরো ক্ষুধার্ত হতে আমার ভাল লাগে।
যে ক্ষুধায় আছে সৃষ্টিশীলতার আনন্দ, আছে পুণ্যচিন্তার পবিত্র আবহ, সে ক্ষুধাই আমাকে আরো ক্ষুরধার করে বাঁচিয়ে রাখে। আর এমন ক্ষুধায় ক্ষুধার্ত থাকতে চাই অনন্তকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
যে ক্ষুধায় আছে সৃষ্টিশীলতার আনন্দ,
আছে পুণ্যচিন্তার পবিত্র আবহ,
সে ক্ষুধাই আমাকে আরো ক্ষুরধার করে বাঁচিয়ে রাখে।
আর এমন ক্ষুধায় ক্ষুধার্ত থাকতে চাই অনন্তকাল।
এমন চিন্তায় যেন সবসময় ক্ষুধার্ত থাকেন, এই কামনা করি. অনেক সুন্দর!
Akther Hossain (আকাশ)
তোমার সলাজ বা নির্লজ্জ চাহনি দেখতে দেখতে
আমার ক্ষুধাটা ক্রমেই যেন বাড়তে থাকে।
মাঝে মাঝে ভাবি,চ্ একই অঙ্গে এত রূপ ধরিলে কি করি?চ্ ভালই বলেছেন !
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।